সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

মহাদেবপুরে মান নিয়ন্ত্রণহীন খাদ্য, হুমকির মুখে জনস্বাস্থ্য

নিউজ ডেস্ক১০ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
মহাদেবপুরে মান নিয়ন্ত্রণহীন খাদ্য, হুমকির মুখে জনস্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক, নওগা :
মহাদেবপুরে অবাধে গড়ে উঠছে মান নিয়ন্ত্রণহীন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত এসব বেকারির খাদ্য পণ্য জনস্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর। বেকারি খাদ্য খেয়ে সব বয়সী মানুষ বিশেষ করে শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।

 

সরকারি আইন অনুযায়ী খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বিএসটিআই হতে সনদ নেওয়া বাধ্যতামূলক, অথচ আইনের তোয়াক্কা না করে মহাদেবপুর সদর, লক্ষনপুর, পাহাড়পুর বাজার, বাগডোব বাজার, নাটশাল, যোতহরি, ক্ঞ্জুবন বাজারসহ বিভিন্ন এলাকায় গড়ে উঠছে প্রায় ১৫টি বেকারি প্রতিষ্ঠান। বেকারিতে উৎপন্ন খাদ্য পাড়া, মহল্লা, স্কুল, কলেজের সামনে, বাজারের বিভিন্ন চায়ের দোকানে বিক্রি হয়। এসব খাদ্যের প্যাকেটে উৎপাদন ও মেয়াদ উর্ত্তীনের তারিখের অস্তিত্ব নেই। অনেক জায়গায় পচা ও বাসী খাদ্য বিক্রি করা হয়। ফলে কোমলমতি শিশুরা পেটের পীড়াসহ নানা ধরণের ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। বিএসটিআই-এর দ্বারস্থ না হওয়ায় এসব বেকারির উৎপন্ন খাদ্যের মান নিয়ন্ত্রণের কোন ব্যবস্থা নেই। টেকনিশিয়ান না থাকায় নিজেদের কলাকৌশলে আটা, ময়দা, চিনি, ডালডা, সোডা, বিভিন্ন ধরণের রং মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন ক্যামিকেল ব্যবহার করা হয়।

 

সরেজমিনে পাহাড়পুর বাজারে মায়ের দোয়া বেকারি, কুঞ্জবন বাজারে ফারুক ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, নাটশালে দুই বোন ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, লক্ষনপুরে মারুফ শিফা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীতে গিয়ে দেখা যায়, বিএসটিআই এর অনুমোদন ছাড়াই খাদ্যের গুণগতমান নষ্ট করে অস্বাস্থ্যকর পরিবেশে অদক্ষ কারিগর দ্বারা তৈরি হচ্ছে বিভিন্ন খাবার। দূর্গন্ধ ছড়িয়ে পড়েছে আশে পাশে। পাউরুটি, বিস্কুট, টোস্ট সহ নানা রকমের খাবারের ট্রে গুলোতে যখন সাজিয়ে রাখা হয় তখন দেখা গেছে মাছি সহ বিভিন্ন প্রকারের পোকা মাকড় ভনভন করে উড়ছে আবার কিছু খাবারের উপর জেঁকে বসছে।

 

এ বিষয়ে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর প্রভাস বলেন, অনিয়ম পেলে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হবে।

 

এ বিষয়ে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহারের সাথে মুঠো ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে, তিনি ফোন রিসিভ করেননি।

স/অ