সদ্য প্রকাশিত
পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন
নওগাঁ

মহাদেবপুরে নির্যাতিত গৃহবধুকে গ্রাম ছাড়ার নির্দেশ

নিউজ ডেস্ক২ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
মহাদেবপুরে নির্যাতিত গৃহবধুকে গ্রাম ছাড়ার নির্দেশ

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রাম্য শালীসে এক যুবকের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্যাতিত গৃহবধুসহ পরিবারকে ১৫ দিনের মধ্যে গ্রাম ছাড়ার নির্দেশ দেয়া হয়। ঘটনাটি ঘটেছে গত ৩০ সেপ্টেম্বর শুক্রবার রাত ৯ টায় উপজেলার ভীমপুর ইউনিয়নের বাগাচারা আদর্শগ্রামে।

 

এ আদর্শগ্রামের বাসিন্দারা জানায় তাদের প্রতিবেশী মাইক্রোবাস চালক মিজানুর রহমান কাজলের স্বয়ন ঘরের দরজার ছিকটি ভেঙ্গে ঘরে ঢুকে তার স্ত্রী নুপুর বেগমকে (২২) গত ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ২ টার দিকে পার্শ্ববর্তী পাতনা গ্রামের খায়রুল ইসলামের ছেলে তুহিন মন্ডল (২৫) জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই গৃহবধুর চিৎকারে পাশের ঘরে থাকা তার শ্বাশুড়ি করিমন বেওয়াসহ প্রতিবেশী লোকজন ঘটনাস্থলে এসে হাতে নাতে তুহিনকে ধরে গণধোলাই দিয়ে আটকে রাখে।

 

ঘটনাটি মিমাংসার নামে ধামাচাপা দিতে আদর্শগ্রামের সভাপতি আয়েজ উদ্দীন গত ৩০ সেপ্টেম্বর শুক্রবার রাত ৯ টায় সেখানে এক শালীস বৈঠক ডাকে।
জানা গেছে এ শালীসে স্থানীয় মাতব্বরগণ ধর্ষণ চেষ্টাকারী তুহিনের ৫০ হাজার টাকা জরিমানা করাসহ নির্যাতিত গৃহবধুসহ পরিবারকে ১৫ দিনের মধ্যে গ্রাম ছাড়ার নির্দেশ দেন।
উল্লেখ্য ঘটনার রাতে ওই গৃহবধুর স্বামী বাড়িতে ছিল না। তবে এ রায় দেয়া নিয়ে ওই সময় শালীসের মাতব্বগণের সাথে নির্যাতিত পরিবারের লোকজনের মধ্যে ধাক্কাধাক্কি ও মারপিটের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
শালীস প্রহসন দাবি করে নির্যাতিত গৃহবধুর স্বামী মিজানুর রহমান বলেছেন টাকার বিনিময়ে ইজ্জত কেনা বেচা করে যৌন কর্মীরা। তার স্ত্রী যদি যৌন কর্মী হয় তাহলে গ্রাম ছাড়ার আগেই তাকে তালাক দেবে বলে স্বামী মিজানুর রহমান জানান।
শালীসে উপস্থিত ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন বকুল নির্যাতিত গৃহবধু পরিবারকে গ্রাম ছাড়ার নির্দেশের সত্যতা অস্বীকার করে বলেছেন ধর্ষণ চেষ্টাকারী ৫০ হাজার জরিমানার টাকা ১৫ দিনের মধ্যে নির্যাতিত পরিবারকে দেয়ার সিদ্ধান্ত দিয়েছে আদর্শগ্রাম সভাপতি আয়েজ উদ্দীন।
এ ব্যাপারে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাবের রেজা আহম্মেদ জানান ঘটনাটি তিনি শুনেছেন এবং তার কাছে এখনো কেউ অভিযোগ বা মামলা করতে আসেনি। নির্যাতিত পরিবার মামলা করতে চাইলে অবশ্যই মামলা নেয়া হবে এবং দোষীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স/শ