সদ্য প্রকাশিত
স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড দেশে অর্থনৈতিক অগ্রযাত্রা শুরু, বিদেশি বিনিয়োগ বেড়ে প্রায় ১২ শতাংশ সীমান্তে নজরদারিতে ড্রোন ও এআই ক্যামেরা যুক্ত করল বিজিবি
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্য জুড়ে পাল্টাপাল্টি হামলার তীব্রতা বাড়ছে

নিউজ ডেস্ক২৮ মার্চ ২০২৬১ মিনিট পড়া
মধ্যপ্রাচ্য জুড়ে পাল্টাপাল্টি হামলার তীব্রতা বাড়ছে

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ১৫ দফা শান্তিচুক্তির প্রস্তাবের ব্যাপারে আজ ইরান তাদের মতামত বা পাল্টা প্রস্তাব দিতে পারে, সূত্রের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজ।

সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তাদের জানানো হয়েছে যে, ইরানের পক্ষ থেকে একটি পাল্টা প্রস্তাব আজ আসার সম্ভাবনা রয়েছে।

এদিকে, যুদ্ধের চার সপ্তাহের মাথায় এসে মধ্যপ্রাচ্যজুড়ে তীব্র পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া যাচ্ছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী – আইডিএফ বৃহস্পতিবার রাত থেকে ইরান ও লেবাননে একাধিক হামলার তথ্য জানিয়েছে।

অন্যদিকে, ইসরায়েলের পাশাপাশি কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে বলে জানা গেছে।

শুক্রবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর – আইআরজিসি সতর্কতা জারি করে বলেছে, যে-সব এলাকায় মার্কিন বাহিনী অবস্থান করছে, সেই অঞ্চল থেকে যেন সাধারণ মানুষ সরে যান।

কাছাকাছি সময়ে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, সামনের দিনগুলোতে হামলা ‘আরও তীব্র’ হবে এবং ইরানকে ‘চড়া মূল্য’ দিতে হবে।

সর্বশেষ আপডেটে আইডিএফ জানিয়েছে, ইসরায়েল দক্ষিণ বৈরুতে ‘হেজবুল্লাহর সন্ত্রাসী অবকাঠামো’ লক্ষ্য করে হামলা শুরু করেছে।

 

সূত্র: বিবিসি বাংলা