সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

ভোলাহাটে বিএসএফের গুলিতে আহত আরেক যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক২৯ এপ্রিল ২০১৭২ মিনিট পড়া
ভোলাহাটে বিএসএফের গুলিতে আহত আরেক যুবকের মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিএসএফ এর গুলিতে আহত আরেক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই যুবক। এ ছাড়াও এদিন সন্ধ্যায় আরো একজনের মৃতদেহ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।

গত রবিবার রাত ১০টার দিকে ২০১ এর ৫ আর পিলার গিলাবাড়ী সংলগ্ন এলাকা দিয়ে ভারতে গরু আনতে গেলে ভারতীয় সীমান্ত রক্ষাবাহিনী (বিএসএফ) তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে ভোলাহাট উপজেলার পাঁচটিকরি গ্রামের আব্দুল হাই এর ছেলে আব্দুস সামাদ (৩০) এর পেটে গুলি লাগে। এ সময় সে গুরুতর আহত হয়। পরদিন তাকে তার স্বজনরা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৫ নং ওয়ার্ডের পেইং বেড নং ২- এ চিকিৎসার জন্য ভর্তি করে। তবে সামাদের অবস্থার উন্নতি না হয়ে আজ শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে সে। এর পূর্বে ওইদিন(রবিবার) রাত ১০টার দিকে বিএসএফ এর গুলিতে একই উপজেলার শিকারী গ্রামের এরফান আলীর ছেলে গরু ব্যবসায়ী সাইদুল ইসলাম (২৮) মারা যায়। এ নিয়ে বিএসএফএ এর গুলিতে দুজনের মৃত্যু হলো।

এলাকাবাসী ও বিভিন্ন সূত্রে জানা যায়, এ ঘটনার দিন থেকে আরো ১৭ জন আহত এবং নিখোঁজ রয়েছে।

সামাদের মৃত্যুর ঘটনাটি ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ মহসিন আলী নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোলাহাট মহানন্দা নদীর বারইপাড়া পোয়ারামঘাট এলাকা থেকে আরো একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ২৩ এপ্রিল রবিবার বিএসএফ এর গুলিতে মারা যায় এই অজ্ঞাত যুবক।

উল্লেখ্য, গত রবিবার চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট গিলাবাড়ি সীমান্তে ভারতের আদমপুর বিএসএফ ক্যাম্পের সদস্যদের গুলিতে বিএসএফ এর গুলিতে সাইদুল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত ও সাতজন আহত হবার ঘটনা নিয়ে ২৫ এপ্রিল কালের কণ্ঠের সংবাদ প্রকাশ হয়।