সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

ভোলাহাটে গলায় ফাঁস দিয়ে ডাকাতের আত্মহত্যা

নিউজ ডেস্ক১৩ মে ২০১৭১ মিনিট পড়া
ভোলাহাটে গলায় ফাঁস দিয়ে ডাকাতের আত্মহত্যা

ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় আন্ত:জেলা ডাকাত দলের সদস্য শুক্রবার গভীর রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দলদলী ইউনিয়নের বটতলা গ্রামের মৃতঃ শামশুদ্দিনের ছেলে ইদু(৪০) শুক্রবার গভীর রাতে তার বাড়ী ছেড়ে একই উপজেলার অন্য গ্রাম বিন্দুপাড়ার ‘বিন্দুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের’ দক্ষিণে মালেক মুলবির আমবাগানে গলায় ফাঁশ দিয়ে আত্মহত্যা করে।

এ ডাকাতের জেলার বিভিন্ন উপজেলায় প্রায় ১১টির অধিক স্ত্রী রয়েছে এবং ৭/৮টিরও বেশী ছেলে-মেয়ে রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এদিকে তার নামে ভোলাহাট থানায় ৩টি, গোমস্তাপুর থানায় ৩টি ও শিবগঞ্জ থানায় ১টি মোট ৭টি মামলা রয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ মহসিন আলী জানান, লাশের সূরৎহাল রির্পোট তৈরী করে চাঁপাইনবাবগঞ্জ মর্গে পাঠানো হয়েছে এবং একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।

স/অ