সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

ভোলাহাটে একটি বাড়ী একটি খামারের দিনব্যাপী মহিলা সদস্যদের প্রশিক্ষণ

নিউজ ডেস্ক৫ জুন ২০১৭১ মিনিট পড়া
ভোলাহাটে একটি বাড়ী একটি খামারের দিনব্যাপী মহিলা সদস্যদের প্রশিক্ষণ

ভোলাহাট প্রতিনিধিঃ

ভোলাহাটে একটি বাড়ী একটি খামার(৩য় সংশোধিত)প্রকল্পের মহিলা সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার উপজেলা বিআরডিবি মিলনায়তনে ভোলাহাট উপজেলা প্রশাসন ও একটি বাড়ী একটি খামার প্রকল্পের বাস্তবায়নে কোর্স উপদেষ্টা ও সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, একটি বাড়ী একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়ক(অতিরিক্ত) মৌদুদ ইসলাম ও পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহাংগীর আলম উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন স্থানের গ্রামীণ উন্নয়ন সমিতির ৫০জন নারী সদস্য প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।

স/অ