সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

ভোলাহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ ধ্বসে প্রাণহানির আশঙ্কা

নিউজ ডেস্ক২১ এপ্রিল ২০১৭২ মিনিট পড়া
ভোলাহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ ধ্বসে প্রাণহানির আশঙ্কা

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার প্রায় ১ লাখ ১৩ হাজার মানুষের চিকিৎসা ভরসার স্থান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ৫০ শয্যা বিশিষ্ট কমপ্লেক্স ভবনটি হলেও লোকবলের অভাবে দীর্ঘ দিনেও নতুন ভবনে কোন প্রকার কার্যক্রম চলছে না।

 

এদিকে পুরাতন ভবনের পুরুষ ও মহিলা ওয়ার্ড এবং সেবিকাদের রাত্রী যাপনের ঘরের ছাদ ধ্বসে পড়ছে হরহামেশায়। ফলে ভর্তি রোগীরা জীবন বাঁচাতে এসে লাশ হয়ে বাড়ী ফেরার আশঙ্কায় ভুগছেন।

 

সরজমিন স্বাস্থ্য কমপ্লেক্স গেলে, পুরুষ ও মহিলা ওয়ার্ডের ভর্তি রোগীরা অভিযোগ করে বলেন, মাঝে মধ্যে ছাদ ধ্বসে নিচে পড়ছে যার কারণে অনেক রোগী চিকিৎসা না নিয়ে আতংকে স্বাস্থ্য কমপ্লেক্স ছেড়ে অন্যত্রে চলে যাচ্ছেন।

 

কেউ কেউ আবার বলছেন, চিকিৎসা নিতে এসে যদি ছাদ ধ্বসে মরে যায় তবে করার আর কি আছে বলে ক্ষোভ প্রকাশ করেন। দীর্ঘদিন ধরে পুরাতন এ ওয়ার্ড দুটিতে যে ভাবে ছাদের ছাল চামড়া উঠেছে তাতে যে কোন সময় ছাদ ধ্বসে প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল।

 

এব্যাপারে স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এনামুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ সব মেরামতের দ্রুত ব্যবস্থা নেয়া হবে এবং অর্থ বরাদ্দ হয়ে গেছে বলেও জানান।

 

তবে স্থানীয় সচেতনমহল ওয়ার্ড দুটিকে মৃত্যু ঝুঁকি থেকে মুক্ত করতে পুরাতন এ ভবন গুলোকে পরিত্যাক্ত ঘোষণা করে নতুন ভবনের দাবী জানিয়েছে।

স/অ