সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

ভোলাহাটে আইন-শৃংখলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক২৯ মে ২০১৭১ মিনিট পড়া
ভোলাহাটে আইন-শৃংখলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ভোলাহাট প্রতিনিধি:
ভোলাহাটে প্রায় দু’আড়াই মাস ধরে উপজেলা নির্বাহী অফিসার না থাকায় অফিস পাড়া চলছিলো অগোছালো। অবশেষে গত সপ্তাহে নয়া ইউএনও মোঃ ফিরোজ হাসান দায়িত্ব নেয়ায় স্বস্তি ফিরে এসেছে অফিসপাড়ায়।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে উপজেলা প্রশাসনের আইন-শৃংখলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম আনোয়ার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ লোকমান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, অফিসার ইনচার্জ (তদন্ত) কবির হোসেন, মুক্তিযোদ্ধা আফসার হোসেন, বিজিবি জেকে পোল্লাডাঙ্গা কোম্পানী কমান্ডার সুবেদার শাহ্ আলম, জেলা পরিষদ সদস্য পিয়ারজাহান ও মহিলা সদস্য হোসনে আরা পাখি, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইয়াজদানী জর্জ, আব্দুল কাদের, প্যানেল চেয়ারম্যান আব্দুল বারী ও মশফিকুল ইসলাম তারা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, মৎস্য অফিসার ওলিউল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, নির্বাচন কর্মকর্তা আশরাফুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পাল, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গনিসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।

স/অ