ভোলাহাট প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃংখলা ও সমন্বয় কমিটর সভা অনুষ্ঠিত হয়। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মহসীন আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব নুরুল হক, ইউপি চেয়ারম্যান-আলহাজ্ব ইয়াজদানী জর্জ, আব্দুল কাদের ও মশফিকুল ইসলাম তারা, উপজেলা বিএমডিএ’র সিনিয়র প্রকৌশলী আব্দুল মঈন উদ্দিন, শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, সহকারী প:প: অফিসার সাবিনা ইয়াসমিনসহ অন্যান্য কর্মকর্তাগণ।

স/অ









