ভোলাহাট প্রতিনিধিঃ
উপজেলার ভোলাহাটের দলদলী ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার নিজস্ব চত্বরে এ বাজেট ঘোষণা করা হয়।
চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল ইসলাম পুতুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মুশরীভূজা ইউসুফ আলী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজগার আলী।
বিশেষ অতিথি ছিলেন, দলদলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-৩ আজেনুর বেগম, শরীক এনজিও’র মাঠ সংগঠক আব্দুল খালেক। প্রথমে অনুষ্ঠানের সভাপতি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল ইসলাম পুতুর্ল স্বাগত বক্তব্য রাখেন।
পরে ইউপি সচিব রবিউল ইসলাম ২০১৭/১৮ অর্থ বছরের বাজেট পাঠ করেন।

এরপর উন্মুক্ত আলোচনায় ইউনিয়নের বিভিন্ন স্তরের মানুষ বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ গ্রহণ করেন। উন্মুক্ত আলোচনার পর সকল প্রশ্নে উত্তর দেন সংশ্লিষ্ট চেয়ারম্যান। পরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংশ্লিষ্ট সদস্য আব্দুল বারী, আব্দুর রহমান, বেবী আরা খাতুনসহ অন্যরা।
বাজেটে মোট আয় ধরা হয়েছে ৩কোট ২৭লাখ ২০ হাজার ৩শত এবং ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ২৫ লাখ ৭০ হাজার ৩শত সমাপনী জের ১লাখ ৫০ হাজার টাকা। বাজেটে যোগাযোগ, কৃষি ও সেঁচ, বাঁদ, পুকুর খনন, শিক্ষা, বিশুদ্ধ খাবার পানি ও স্বাস্থ্য বিষয়ে বেশী গুরুত্ব দেয়া হয়েছে। বাজেটে মোট ২২টি খাতে আয় ও ৩২টি খাতে ধরা হয়েছে ব্যয়।
স/শ









