সদ্য প্রকাশিত
রাজনীতি

ভিন্নমত থাকলেই কাউকে পিটিয়ে মারা যায় না: কাদের

নিউজ ডেস্ক৭ অক্টোবর ২০১৯১ মিনিট পড়া
ভিন্নমত থাকলেই কাউকে পিটিয়ে মারা যায় না: কাদের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ভিন্নমত থাকলেই কাউকে পিটিয়ে মারা যায় না।’ বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার বিষয়ে আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘যারাই অপরাধী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ যে-ই করুক না কেন, আইন নিজস্ব গতিতে চলবে, অপরাধীদের খুঁজে বের করা হবে। ভিন্নমত থাকলেই কাউকে পিটিয়ে মারা যায় না। এ ব্যাপারে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।’

রোববার দিবাগত রাত তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের এক তলা থেকে দোতলায় ওঠার সিঁড়ির মাঝ থেকে আবরারের লাশ উদ্ধার করে পুলিশ। জানা যায়, রাতে বুয়েটের শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে আবরারকে পেটান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা। আবরার হত্যায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে।