সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

ভালাহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী

নিউজ ডেস্ক৫ জুন ২০১৭১ মিনিট পড়া
ভালাহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী

ভোলাহাট প্রতিনিধিঃ

“আমি প্রকৃতির, প্রকৃতি আমার” শ্লোগান এবং “প্রাণের স্পন্দনে, প্রকৃতি বন্ধনে” প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল সাড়ে ৯টায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রথমে এক বর্নাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান লোকমান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার ও পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহাংগীর আলম উপস্থিত থেকে পরিবেশ সর্ম্পকে নানা বিষয়ে বক্তব্য রাখেন।

স/অ