সদ্য প্রকাশিত
রাজনীতি

ভারত সফর শেষে এরশাদ ফিরছেন আজ

নিউজ ডেস্ক২৫ জুলাই ২০১৮১ মিনিট পড়া
ভারত সফর শেষে এরশাদ ফিরছেন আজ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারত সফররত সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আজ বিকালে দেশে ফিরবেন।

আগামীকাল বেলা ১১টায় চেয়ারম্যানের বানানীস্থ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভারত সফরের বিস্তারিত তুলে ধরবেন হুসেইন মুহম্মদ এরশাদ।

২৩ জুলাই রাতে ভারতের কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন হুসেইন মুহম্মদ এরশাদ।

এ বৈঠকে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু এমপি, সুনীল শুভ রায় এবং মেজর (অব.) খালেদ আখতার উপস্থিত ছিলেন। এর আগে হুসেইন মুহম্মদ এরশাদ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এবং স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও পৃথক বৈঠক করেছেন।

ভারত সরকারের আমন্ত্রণে সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ২২ জুলাই দিল্লি যান।