সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

ভারত বাংলাদেশের পাশে ছিল আছে এবং থাকবে:নওগাঁয় ভারতীয় হাইকমিশনার

নিউজ ডেস্ক১৭ জুলাই ২০১৭২ মিনিট পড়া
ভারত বাংলাদেশের পাশে ছিল আছে এবং থাকবে:নওগাঁয় ভারতীয় হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
ভারত বাংলাদেশের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ভারতের অর্থনৈতিক অবস্থা তেমন ভালো না থাকা সত্ত্বেও শুধুমাত্র আন্তরিকতার কারনে ভারত সর্বস্ব দিয়ে বাংলাদেশকে সহযোগিতা করেছিল। এখনও করে যাচ্ছে, ভবিষ্যতেও করে যাবে। শিক্ষা একটি জাতিকে উন্নতির শীর্ষে নিয়ে যেতে পারে তাই ভারত শিক্ষা ক্ষেত্রের বাংলাদেশকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে।

 

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ভারতীয় ডেপুটি হাইকমিশনার অভিজিৎ চট্টপ্যাধ্যায় নিয়ামতপুর বালিকা বিদ্যালয় ও কলেজ এবং শাংশৈল আদিবাসী স্কুল এন্ড কলেজের দ্বিতল বিশিষ্ট মহিলা হোষ্টেলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।

 

শাংশৈল আদিবাসী স্কুল এন্ড কলেজের সভাপতি মনিকা কিসকুর সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাধন চন্দ্র মজুমদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হক, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) শাহিন রেজা।

 

এ সময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, সাধারন আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, নিয়ামতপুর ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান নঈম, শাংশৈল আদিবাসী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জীবন রহমান প্রমুখ।

 

নিয়ামতপুর বালিকা বিদ্যালয়ের মহিলা হোষ্টেলের জন্য ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১৯ লাখ টাকা এবং শাংশৈল আদিবাসী স্কুল এন্ড কলেজের মহিলা হোষ্টেলের জন্য ১ কোটি ২১ লাখ টাকা।

স/শ