সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ভারতে মুক্তিযোদ্ধাদের মাল্টিপল ভিসার তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক২৭ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
ভারতে মুক্তিযোদ্ধাদের মাল্টিপল ভিসার তারিখ ঘোষণা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের পাঁচ বছরের জন্য মাল্টিপল ভিসা পাবেন মুক্তিযোদ্ধারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে ঠিক হওয়া সিদ্ধান্ত বুধবার থেকে কার্যকর হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ফার্স্ট পোস্ট।

 

ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন জানায়, মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মান জানাতে এই ব্যবস্থা করেছে ভারত। এছাড়া ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশ-ভারত সম্পর্ককে তুলে ধরতে এই বিশেষ ব্যবস্থা।

 

৬৫ বছরের বেশি বয়স্ক মুক্তিযোদ্ধারাই শুধু এই বিশেষ সম্মানের যোগ্য বলে বিবেচিত হবেন। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল, খুলনা, যশোর, ময়মনসিংহ ও রংপুর থেকে অগ্রাধিকার ভিত্তিতে ভিসার জন্য আবেদন করতে পারবেন তারা। আবেদনে অন্যান্য কাগজপত্রের সঙ্গে মুক্তিযোদ্ধার প্রমাণপত্র দাখিল করতে হবে বলে জানিয়েছে হাই কমিশন।

 

মুক্তিযুদ্ধে বাংলাদেশি যোদ্ধাদের সঙ্গে অনেক ভারতীয় সেনারাও যুদ্ধে অংশ নেয়। ৮ এপ্রিল ভারত সফরের সময় তাদের সম্মানিত করেন শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশ সবসময়ই ভারতীয় মিত্র বাহিনীকে তাদের অবদানের জন্য মনে রাখবে।

 

এসময় বিশেষ মেডিকেল স্কিম ‘মুক্তি এলাজ’র আওতায় প্রতিবছর ১০০ মুক্তিযোদ্ধাকে ভারতে চিকিৎসার ব্যবস্থা করার ঘোষণা দেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সূত্র: বাংলা ট্রিবিউন