সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

ভারতের ডায়মন্ডহারবার কারাগারে বাংলাদেশি ১২ জেলে

Silk City১৭ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
ভারতের ডায়মন্ডহারবার কারাগারে বাংলাদেশি ১২ জেলে

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া ফিশিং ট্রলারের ১২ জন বাংলাদেশি জেলে এখন ভারতের কারাগারে রয়েছেন। এ ঘটনায় অদ্যাবধি নিখোঁজ রয়েছেন ইব্রাহিম (৩৮) নামে এক জেলে। সাগর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া ১২ জেলেকে পশ্চিমবঙ্গের পাথরপ্রতিমা থানায় হস্তান্তর করা হয়। পরে পুলিশ উদ্ধারকৃত জেলেদের সোমবার দুপুরে ডায়মন্ডহারবার কারাগারে পাঠিয়েছে বলে জানা গেছে।

ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জয় কৃষ্ণ হালদার মঙ্গলবার সকালে মোবাইল ফোনে জানান, শনিবার সকালে ভারতীয় জলসীমায় সাগরে ভাসমান বাংলাদেশি ১২ জেলেকে ভারতের জেলেরা উদ্ধার করেছেন। একটি বাঁশ ধরে সাগরে ভাসমান অবস্থায় ওই জেলেদের কাকদ্বীপ এলাকার ফিশিং বোট ‘এফবি পারমিতা-৬’ এর জেলেরা উদ্ধার করে পাথরপ্রতিমা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

উদ্ধারকৃত জেলেদের বরাত দিয়ে জয় কৃষ্ণ হালদার জানান, বরিশালের জয়দেব দাসের মালিকানাধীন ফিশিংবোট ‘এফবি কৌশিক’ ১৩ জন জেলেসহ বঙ্গোপসাগরে ডুবে যান। ডুবে যাওয়া ওই বোটের ১২ জেলে একটি বাঁশ ধরে ভাসতে ভাসতে ভারতীয় জলসীমায় চলে যান। উদ্ধার বাংলাদেশি ১২ জন জেলেকে কাকদ্বীপ জেলার পাথরপ্রতিমা থানার পুলিশ তাদের হেফাজতে নেয় বলে ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জানান।

এদিকে ডুবে যাওয়া ফিশিংবোট এফবি কৌশিকের মালিক বরিশালের বাকেরগঞ্জের নলুয়া গ্রামের জয়দেব দাস মোবাইল ফোনে বলেন, বঙ্গোপসাগরে মাছ ধরার সময় তার মালিকানাধীন ফিশিংবোট এফবি কৌশিক ঝড়ের কবলে পড়ে ১৩ জেলেসহ ১১ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে সাগরের ফেয়ারওয়ে বয়ার দক্ষিণে ১৪০ কিলোমিটার দূরে গভীর সাগরের ৭৬২নং রুটে ডুবে যায়। বোটের ১২ জন জেলেকে ভাসমান অবস্থায় ভারতীয় জেলেরা উদ্ধার করে। ইব্রাহিম (২৮) নামে তার একজন জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলের বাড়ি পটুয়াখালীর জেলার গলাচিপা থানার চিকনকান্দি গ্রামে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত জেলেদের বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তরের অনুরোধ জানানো হলেও উদ্ধারকারী জেলেরা ওই দেশের পাথরপ্রতিমা থানায় জেলেদের হস্তান্তর করে বলে জয়দেব দাস ক্ষোভ প্রকাশ করেন।

 

সূত্র: যুগান্তর