সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

ভারতীয় গরুর চাঁদা না দেয়ায় ব্যাবসায়ীকে মারপিট করল লাইনম্যান

নিউজ ডেস্ক৩১ মে ২০১৭২ মিনিট পড়া
ভারতীয় গরুর চাঁদা না দেয়ায় ব্যাবসায়ীকে মারপিট করল লাইনম্যান

সাপাহার প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে চোরাই পথে আসা ভারতীয় গরুর চাঁদা পরিশোধ না করায় উমইল গো-হটিতে এসে গরু ব্যাবসায়ীকে মারপিট করল থানার লাইনম্যান। থানার লাইনম্যান হলেন, করমুডাঙ্গা গ্রামের মৃত নওশাদ আলীর পুত্র  আ: করিম।

জানা গেছে গত মঙ্গলবার উপজেলার উমইল হাটে গরু বিক্রির জন্য গত সোমবার রাতে উপজেলার করমুডাঙ্গা সীমান্ত দিয়ে বলদিয়াঘাট গ্রামের চোরাকারবারী গরু ব্যাবসায়ী মিলন, আবোল, সুলতান, তরিকুল ও আঃ মালেক ভারতীয় ২২টি গরু নিয়ে আসে। ভোরে তারা থানার লাইনম্যান আঃ করিমকে থানার জন্য নির্ধারিত প্রতিটি গরুর জন্য ৩০০টাকা চাঁদা পরিশোধ করে গরুগুলি উমইল হাটে নিয়ে আসে। কিন্তু গরু ব্যাবসায়ী সাইফুল ইসলামের ছেলে মিলন কোন চাঁদা না দিয়েই তার ২টি গরু বাজারে নিয়ে এলে লাইনম্যান করিম তাকে মোবাইলে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে গো-হাটিতে এসে গরুর মালিক মিলনকে মারপিট করে ফিরে যায়।

এ বিষয়ে সংবাদ পেয়ে স্থানীয় কয়েকজন সাংবাদিক উমইল হাটে গিয়ে মারপিট খাওয়া মিলনের সাথে কথা হলে ঘটনার সত্যতা মিলে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শামসুল আলমের সাথে কথা হলে তিনি থানায় নতুন এসেছেন লাইনম্যান বলতে তিনি কিছুই বোঝেন না, তবে লোকমারফত ঘটনাটি শুনেছেন।  অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

এদিকে চোরাকারবারীর ঘটনায় থানায় চাঁদা পরিশোধের বিষয়টি এলাকায় জানা জানি হলে সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেন।

স/অ