সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

ভাইয়ের সামনে ট্রাকের চাকায় পৃষ্ট বোন

নিউজ ডেস্ক১৩ নভেম্বর ২০২০২ মিনিট পড়া
ভাইয়ের সামনে ট্রাকের চাকায় পৃষ্ট বোন

আদমদীঘি  প্রতিনিধি :  বগুড়ার আদমদীঘির সান্তাহারে ছোট ভাইয়ের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাছুদা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে সান্তাহার-নওগাঁ সীমান্তের ঢাকা রোড নামক স্থানে এই মর্মন্তিক দূর্ঘটনা ঘটে। পথচারিরা ঘাতক ট্রাকটি আটক করলেও চালক ও হেলপারকে আটক করতে পারেন নি। নিহত মাসুদা নওগাঁর বদলগাছীর ভান্ডারপুর গ্রামের মৃত মতিয়ার রহমানের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিকট আত্মীয়ের মৃত্যুর খবর শুনে নিহত মাসুদা তার ছোট ভাই আক্তারুজ্জামানকে সাথে নিয়ে বদলগাছী থেকে তিলকপুর হয়ে নওগাঁ তাজের মোড় এলাকায় যাওয়ার জন্য একটি অটোযোগে ঢাকা রোড চার মাথায় আসেন। সেখানে গাড়ি থেকে নেমে তার ভাই রাস্তা পার হওয়ার পর তার পিছনে তিনিও পার হচ্ছিলেন। এ সময় দ্রুত গতিতে আসা (ঢাকা মেট্রো-ট ১৪-৩৮৩২) নাম্বারের একটি ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘাতক ট্রাকটি থানায় নিয়ে যায়।

সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান জানান, ঘটনাটি সান্তাহার ঢাকা রোড নামক স্থানে হলেও নওগাঁ সীমানায় তার মৃত্যু হওয়ায় বিষয়টি নওগাঁ সদর থানা পুলিশ দেখবেন। নওগাঁ সদর মডেল থানার ওসি সরোয়ারর্দী হোসেন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশটি হস্তান্তর করা হয়েছে। এঘটনায় কোনো মামলা দায়ের হয়নি তবে ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।

স/আ.মি