সদ্য প্রকাশিত
যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন
চাকরি

ব্র্যাকে ১১০০ পদে চাকরি, বেতন ১৫ হাজার

নিউজ ডেস্ক৮ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
ব্র্যাকে ১১০০ পদে চাকরি, বেতন ১৫ হাজার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কর্মসূচি সংগঠক, দাবি পদে এক হাজার ১০০ জনকে নিয়োগ দেওয়া হবে।

 

যোগ্যতা

আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে সিলেট  ও চট্টগ্রাম জেলায় কাজ করতে ইচ্ছুক প্রার্থীদের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক বা সমমান গ্রহণযোগ্য হবে। প্রার্থীদের শিক্ষাজীবনের সব ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সিজিপিএ ২.০০ বা সমমান থাকতে হবে। আবেদনের জন্য নির্ধারিত বয়স সর্বোচ্চ ৩৫ বছর।

 

বেতন

পদটিতে বেতন দেওয়া হবে ১৩ হাজার ৩৮ টাকা থেকে ১৪ হাজার ৯৪৬ টাকা। এ ছাড়া থাকবে ভাতাসহ বিভিন্ন সুবিধা।

 

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিজ্ঞাপনে উল্লেখিত কাগজপত্রসহ আবেদন করতে পারবেন ‘ব্র্যাক মানবসম্পদ বিভাগ, ব্র্যাক সেন্টার) পঞ্চম তলা, ৭৫ মহাখালী, ঢাকা-১২১২’ ঠিকানায়। আবেদন করা যাবে  ২১ অক্টোবর, ২০১৬ তারিখের মধ্যে। আবেদন পত্রের খামের  উপরে পদের নাম এবং AD# ০৯/১৬ উল্লেখ করতে হবে।

 

বিস্তারিত জানতে  দৈনিক প্রথম আলো  পত্রিকায় ৭ অক্টোবর-২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন

সূত্র: এনটিভি