ভ্রাম্যমাণ প্রতিনিধি :
বিস্ফোরক মামলার পলাতক আসামী জামায়াত নেতা ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর থানার সহ-সভাপতি নাজিম উদ্দীন ওরফে বুলবুল কানাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
নাজিম উদ্দীন ওরফে বুলবুল কানা হলেন- সদর উপজেলার কালিনগর মলপাড়ার মৃত্য এমদাদুল হকের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি মাহবুব আলম জানান,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ১১টার দিকে কালিনগর এলাকার একটি আম বাগানে অভিযান চালিয়ে বুলবুল কে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, বুলবুলের বিরুদ্ধে সদর মডেল থানায় বিস্ফোরক আইনে তিনটি মামলা রয়েছে। এছাড়া ২০০১ সালে রাজশাহীর পবার দারসা গ্রামে বোমা তৈরির সময় দুইজন মারা যায়। ওই ঘটনায় বুলবুল গুরুত্বর আহত হয়ে পালিয়ে ভারতে চিকিৎসা নেন।
স/অ









