ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা অফিসারের কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. সাহিদা আখতারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার ফরিদা পারভিন। সভায় মূখ্য আলোচক ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কল্যাণ চৌধুরী।

এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান ও আওয়ামী লীগ নেত্রী শিউলি বেগমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
স/শ









