সিল্কসিটিনিউজ ডেস্ক :
গত বৃহস্পিতবার ব্রাজিলের নারী ক্রিকেটার লরা কারদোসো অবিশ্বাস্য এক রেকর্ড গড়েছেন। যা ছেলে এবং মেয়েদের ক্রিকেটে এই প্রথম। লরা একাই নিয়েছেন ৯ উইকেটে। বিশ্ব এর আগে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে এমন নজির দেখেনি।
বৃহস্পতিবার কালাহারি নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টে লেসোথোর বিপক্ষে নতুন এই মাইলফলক স্পর্শ করেন লরা কারদোসো। লেসোথোর বিপক্ষে লরা ৩ ওভার বল করে মাত্র ৪ রান খরচায় শিকার করেন ৯ উইকেট।

এর আগের রেকর্ডটি ছিল ভুটানের সোনম ইয়েশের দখলে, যিনি ২০২৫ সালে পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে মিয়ানমারের বিপক্ষে সাত রানে আট উইকেট নিয়েছিলেন।
২১ বছর বয়সী এই লরা কার্ডোসো সম্পর্কে জেনে নিন-
২০০৫ সালের ২৮ মার্চ জন্মগ্রহণকারা কারদোসো অল্প বয়স থেকেই ক্রিকেট প্রশিক্ষণ শুরু করেন। ১১ বছর বয়সে তিনি ভলিবল ছেড়ে ক্রিকেট খেলা শুরু করেন। মাত্র ১২ বছর বয়সেই তার অসাধারণ প্রতিভা প্রকাশ পেয়েছিল।
লরা খেলাধুলা ও পড়াশোনা উভয় ক্ষেত্রেই পারদর্শী, এবং তিনি উভয়কে এক সঙ্গে সামলে নিজের প্রশিক্ষণকে সাজিয়েছেন।
ব্রাজিলিয়ান ক্রিকেট বোর্ড কর্তৃক কেন্দ্রীয় চুক্তি প্রাপ্ত ১৪ জন ক্রিকেটারের মধ্যে লরা কারদোসো একজন ছিলেন।
লরা খেলাধুলা ও পড়াশোনা উভয় ক্ষেত্রেই পারদর্শী, এবং তিনি উভয়কে এক সঙ্গে সামলে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
২০২১ সালে নারী বিশ্বকাপের কোয়ালিফায়ারে অভিষেক হয় ডানহাতি এই ফাস্ট বোলারের। অভিষেক ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুই ওভারে মাত্র ছয় রান দিয়ে এক উইকেট শিকার করেন।
অভিষেকের মাত্র কয়েকদিন পরেই, কানাডা যখন জয়ের দ্বারপ্রান্তে, তখন কারদোসো অবিশ্বাস্য পারফরম্যান্স উপহার দেন। একটি রুদ্ধশ্বাস ম্যাচে তিনি তিনটি রান বাঁচিয়ে হ্যাটট্রিক করেন এবং দলকে এক রোমাঞ্চকর জয় উপহার দিয়ে ম্যাচ সেরা পুরস্কার লাভ করেন।










