সদ্য প্রকাশিত
স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড দেশে অর্থনৈতিক অগ্রযাত্রা শুরু, বিদেশি বিনিয়োগ বেড়ে প্রায় ১২ শতাংশ সীমান্তে নজরদারিতে ড্রোন ও এআই ক্যামেরা যুক্ত করল বিজিবি
আন্তর্জাতিক

বিশ্বব্যাপী কূটনীতি অনুসরণ, যা বললেন ইরানি প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক২৬ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
বিশ্বব্যাপী কূটনীতি অনুসরণ, যা বললেন ইরানি প্রেসিডেন্ট

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরান সরকার বিশ্বজুড়ে রাজনৈতিক এবং অর্থনৈতিক কূটনীতি অনুসরণ করছে, যা পশ্চিম থেকে পূর্বে, নিউইয়র্ক থেকে সমরকন্দ পর্যন্ত বিস্তৃত বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সফরের শেষে পেজেশকিয়ান এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় এ কথা জানান।

যুক্তরাষ্ট্র সফরে ইরানি প্রেসিডেন্ট নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেন এবং বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে পৃথক বৈঠক করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন এবং জাতিসংঘের কর্মকর্তা ও বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ অব্যাহত রেখেছেন।

মাসুদ পেজেশকিয়ান বলেন, নিউইয়র্কে তার এবং পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকগুলোর পাশাপাশি অর্থমন্ত্রীও উজবেকিস্তানে এশীয় দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছেন।

এছাড়াও ‘আগামী কয়েকদিনে ইরানের ভাইস প্রেসিডেন্ট পাকিস্তান এবং আর্মেনিয়া সফর করবেন’ বলেও উল্লেখ করেন তিনি।

মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরান সরকার পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত বিশ্বজুড়ে রাজনৈতিক ও অর্থনৈতিক কূটনীতির জন্য কাজ করছে।

‘জাতীয় স্বার্থের ভিত্তিতে আমরা পূর্ব এবং পশ্চিম- উভয়ের সঙ্গেই সম্পর্ক স্থাপন করব’, যোগ করেন ইরানি প্রেসিডেন্ট।

 

সূত্র: যুগান্তর