সদ্য প্রকাশিত
৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড দেশে অর্থনৈতিক অগ্রযাত্রা শুরু, বিদেশি বিনিয়োগ বেড়ে প্রায় ১২ শতাংশ
আন্তর্জাতিক

বিরোধপূর্ণ তাইওয়ান প্রণালীতে জাপানি যুদ্ধজাহাজ, সতর্ক অবস্থায় চীন

নিউজ ডেস্ক২৭ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
বিরোধপূর্ণ তাইওয়ান প্রণালীতে জাপানি যুদ্ধজাহাজ, সতর্ক অবস্থায় চীন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

তাইওয়ান প্রণালীর বিরোধপূর্ণ জলসীমায় প্রবেশ করেছে জাপানি যুদ্ধ জাহাজ। জানা গেছে, জাপানের নৌবাহিনীর ডেস্ট্রয়ার জেএস অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের জাহাজকে সঙ্গে নিয়ে উত্তর থেকে দক্ষিণে প্রণালি অতিক্রম করে। এ নিয়ে সতর্ক অবস্থায় রয়েছে চীন।

তাইওয়ান প্রণালিকে চীন নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে আসছে। তাই চীনের সঙ্গে ঝামেলা এড়াতে ওই পথে জাহাজ চলাচল এড়িয়ে চলা জাপানের জন্য সেখানে যুদ্ধজাহাজ পাঠানো একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। বিবিসি জানায়, জাহাজটি দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়ায় অংশ নিতে যাওয়ার পথে রয়েছে। তবে জাপান, তাইওয়ান বা চীন কেউই এই প্রণালি পাড়ি দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

১৮০ কিলোমিটার দীর্ঘ তাইওয়ান প্রণালিতে অবাধ নৌ চলাচলের জন্য যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা টহল বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র এবং তাইওয়ান দুই দেশেরই দাবি, এটি একটি প্রধান শিপিং এবং বাণিজ্যিক সমুদ্রপথ। এটি আন্তর্জাতিক জলসীমার অংশ এবং সবধরনের নৌ জাহাজের জন্য উন্মুক্ত। তবে চীন তা মানতে নারাজ। সেজন্যই এই অঞ্চল নিয়ে বিরোধ চলে আসছে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন