সদ্য প্রকাশিত
গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক কর্ণফুলীতে ছাত্রলীগ কর্মী মামুন হত্যা : সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চিনির বদলে অ্যাসপারটেম-শিশুখাদ্যে কাপড়ের রং, জরিমানা ৩ লাখ
রাজনীতি

বিকালে বিএনপিতে ফিরছেন সংস্কারপন্থীদের একাংশ

নিউজ ডেস্ক২৫ অক্টোবর ২০১৮২ মিনিট পড়া
বিকালে বিএনপিতে ফিরছেন সংস্কারপন্থীদের একাংশ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ওয়ান-ইলেভেনপরবর্তী ‘সংস্কারপন্থী’ নেতাদের একাংশ অবশেষে আজ বৃহস্পতিবার বিএনপিতে যোগ দিচ্ছেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ইচ্ছা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সবুজ সংকেত পেয়েই তাদের ফিরিয়ে এনে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় করার উদ্যোগ নেয়া হয়েছে।

পর্যায়ক্রমে ‘সংস্কারপন্থী’ অন্য নেতাদেরও দলে ফেরানো হবে বলে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, খালেদা জিয়ার মুক্তি ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবিসহ দলীয় সাত দফা দাবিতে শিগগিরই চূড়ান্ত আন্দোলন শুরু করা হবে।

তার আগেই দলকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে নিয়ে আসতেই এমন সিদ্ধান্ত বিএনপির। সংস্কারপন্থীদের যারা অতীতের কর্মকাণ্ডের জন্য ভুল স্বীকার করে বিএনপি চেয়ারপারসনের কাছে আবেদন করেছেন, শুধু তাদেরই দলে ফেরানো হচ্ছে।

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এদের অনেককেই মনোনয়ন দেয়া হবে- এমন ইঙ্গিতও তাদের দেয়া হয়েছে।

এ ব্যাপারে ডা. জিয়াউল হক মোল্লা বলেন, বিকালে গুলশান অফিসে তাদের যেতে বলা হয়েছে। কিন্তু কী কারণে যেতে বলা হয়েছে, তা জানাননি তিনি।

আজ যারা দলে ফিরছেন, তারা হলেন- চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) জেডএ খান, সাবেক সচিব এএইচএম মোফাজ্জল করিম, সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামাল, রেজাউল বারী ডিনা, সাবেক সংসদ সদস্য এসএ সুলতান টিটু, ইঞ্জি. শহিদুজ্জামান, নূরুল ইসলাম মনি, ডা. জিয়াউল হক মোল্লা, জিএম সিরাজ, ইসরাত সুলতানা ইলেন ভুট্টোসহ বেশ কয়েকজন। এ প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন ইতিমধ্যে বিএনপিতে ফেরা সংস্কারবাদী দুই নেতা। সূত্র: যুগান্তর