সদ্য প্রকাশিত
রাজনীতি

বিএনপি নেতা খোকার শারীরিক অবস্থার অবনতি

নিউজ ডেস্ক৩০ অক্টোবর ২০১৯১ মিনিট পড়া
বিএনপি নেতা খোকার শারীরিক অবস্থার অবনতি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা গুরুতর অসুস্থ। তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি কিডনির ক্যানসারে ভুগছেন।

গতকাল মঙ্গলবার সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন  বিষয়টি নিশ্চিত করেছেন।

ইশরাক বলেন, তার বাবা নিউইয়র্কের ম্যানহাটনে স্লোশেন ক্যাটারিং ক্যানসার ইনস্টিটিউটে চিকিৎসাধীন। দীর্ঘদিন ধরে তিনি কিডনির ক্যানসারে ভুগছেন। তার অবস্থার অবনতি হয়েছে। বাবা সাদেক হোসেন খোকার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

২০১৪ সালের ১৪ মে সাদেক হোসেন খোকা চিকিৎসার জন্য দেশ ছাড়েন। তবে বিদেশে থাকা অবস্থায় বেশ কয়েকটি দুর্নীতি মামলায় তার সাজা হয়।