সদ্য প্রকাশিত
টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে বড় পরিবর্তন, বাংলাদেশ কোথায়? আইনশৃঙ্খলা তদারকিতে ঢাকা রেঞ্জে সংযুক্ত ১২ পুলিশ কর্মকর্তা ওভারটেক করতে গিয়ে ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ১ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ গাইবান্ধায় মরিচ খেতে অচেনা রোগের থাবা, ক্ষতির আশঙ্কা কৃষকদের আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগে যুবক আটক কাজে যোগ না দেওয়ায় ১০ কারখানায় ছুটি গাজীপুরে শ্রমিকরা সড়কে অবস্থান করায় পুলিশের ধাওয়া টিকার আগে যে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে হজযাত্রীদের যুক্তরাষ্ট্রে আবারও প্রযুক্তি বিভ্রাট, ডেল্টা এয়ারের ফ্লাইটসূচিতে বিপর্যয়
রাজনীতি

বিএনপি-এলডিপি বৈঠক: ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের প্রত্যাশা

নিউজ ডেস্ক১৯ এপ্রিল ২০২৫১ মিনিট পড়া
বিএনপি-এলডিপি বৈঠক: ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের প্রত্যাশা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও আগামী নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নিয়ে আলোচনা করতে বৈঠক করেছেন বিএনপি ও এলডিপির নেতারা। আগামী ডিসেম্বরের মধ্যেই অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে বলে প্রত্যাশা করছেন দল দুটির নেতারা।

শনিবার (১৯ এপ্রিল) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা ৭ টা ১৫ মিনিট থেকে রাত ৮টা ১৫ মিনিট পর্যন্ত ঘণ্টাব্যাপী এ বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এলডিপির পক্ষে নেতৃত্ব দেন মহাসচিব রেদোয়ান আহমেদ। এছাড়াও এলডিপির প্রেসিডিয়াম সদস্য নেওয়ামুল বশির, আওরঙ্গজেব বেলাল, ভাইস-প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, উপদেষ্টামণ্ডলীর সদস্য মাহবুবুর রহমান এবং যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনের জন্য এখনই আন্দোলনের প্রয়োজন আছে বলে মনে করছে না বিএনপি। আমরা আশা করি, সরকার জনআকাঙ্ক্ষা পূরণে ডিসেম্বরের মধ্যেই একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করবে।

এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ বলেন, নয় মাস পেরিয়ে গেলেও এখনো রাজনৈতিক সংস্কার হয়নি। সরকার একবার এক কথা বলে, আবার পাল্টে ফেলে। আমরা অনুরোধ করছি, যত দ্রুত সম্ভব সংস্কার সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়া হোক।

 

সূত্র: জাগো নিউজ