সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
পাবনা

বালিশকাণ্ড: ঠিকাদার শাহাদাতের জামিন বাতিল চায় দুদক

নিউজ ডেস্ক৯ সেপ্টেম্বর ২০২০১ মিনিট পড়া
বালিশকাণ্ড: ঠিকাদার শাহাদাতের জামিন বাতিল চায় দুদক

পাবনার রূপপুর পারমাণবিক বিদুৎ প্রকল্পের একটি ভবনের আসবাব ও অন্যান্য সামগ্রী অস্বাভাবিক দামে কেনা সংক্রান্ত দুর্নীতির মামলায় সাজিন কনস্ট্রাকশনের মালিক ঠিকাদার শাহাদাত হোসেনকে নিম্ন আদালতের দেওয়া জামিন বাতিলে হাইকোর্টে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (০৯ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন দুদদকের আইনজীবী খুরশীদ আলম খান।

তিনি বলেন, ২৭ আগস্ট পাবনার আদালত তাকে জামিন দিয়েছেন। এ জামিনাদেশের বিরুদ্ধে রিভিশন করে তার জামিন বাতিলের আবেদন করেছি। আগামী সপ্তাহে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন বেঞ্চে এটি উপস্থাপন করা হতে পারে।

গত বছরের ১২ ডিসেম্বর পাবনায় এ ঠিকাদারসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করে দুদক।- সূত্র: বাংলানিউজ