সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

বার্ড ফ্লু ঠেকাতে প্রায় ৩ লাখ পাখি নিধন করবে জাপান

নিউজ ডেস্ক২৪ মার্চ ২০১৭১ মিনিট পড়া
বার্ড ফ্লু ঠেকাতে প্রায় ৩ লাখ পাখি নিধন করবে জাপান

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বার্ড ফ্লু সংক্রমণ ঠেকাতে প্রায় তিন লাখ পাখি নিধনের সিদ্ধান্ত নিয়েছে জাপান। দেশটির খামার দফতরের কর্মকর্তারা জানিয়েছেন, বার্ড ফ্লু’র প্রকোপ ঠেকানোর চেষ্টার অংশ হিসেবে শুক্রবার দুই লাখ ৮০ হাজারের বেশি মুরগি নিধনে কয়েক হাজার সেনা মোতায়েন করা হয়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সেনা মোতায়েনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

নভেম্বর থেকে দেশব্যাপী বেশ কয়েকটি খামারে কয়েক দফা নিধনযজ্ঞ চালানো হয়েছে। শেষ দফায় ১৬ লাখ ৭০ হাজারের বেশি মুরগি হত্যা করা হয়।

 

নভেম্বর মাসে উত্তরাঞ্চলীয় অ্যামোরি অঞ্চলে ভাইরাসটি সনাক্ত করা হয়।

 

উত্তরপূর্বাঞ্চলীয় মিয়াগি অঞ্চলের একটি ফার্মে প্রায় দুই লাখ ২০ হাজার মুরগি নিধন করা হবে। টোকিও’র দক্ষিণপূর্বের একটি খামারে ৬৮ হাজার মুরগি হত্যা করা হবে।

সূত্র: বাংলা ট্রিবিউন