সদ্য প্রকাশিত
রাজশাহী

বাঘায় সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, ঘাতক ট্রাক জব্দ

নিউজ ডেস্ক২৭ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাঘায় সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, ঘাতক ট্রাক জব্দ

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় ট্রাক ও মটরসাইকেলের মুখোমূখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বানিয়াপাড়ার এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে।

 

নিহতরা হলেন উপজেলার বানিয়াপাড়া গ্রামের বেলাল হোসেন (৪৫) ও মিলিকবাঘা গ্রামের শফিকুল ইসলাম (৪৩)।
জানা যায়, বেলাল হোসেন ও শফিকুল ইসলাম মটরসাইকেল নিয়ে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাঘা-লালপুর সড়ক দিয়ে বানিয়াপাড়ার দিকে যাচ্ছিল। এ সময় তারা বানিয়াপাড়ার এসপি’র বাড়ির সংলগ্নে পৌছলে অপর দিক থেকে আসা একটি ট্রাক সরাসরি তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছে।

 

বাঘা থানার অফিসার ইনচার্জ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত দুজনের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় পুলিশ ট্রাক জব্দ করে থানায় নিয়েছে। তবে ট্রাকের ডাইভার পালিয়েছে।

স/অ