সদ্য প্রকাশিত
রাজশাহী

বাঘায় শিক্ষার্থীর আন্দোলনে এইচএসসিতে ফি কমলো আড়াই হাজার টাকা

নিউজ ডেস্ক২১ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
বাঘায় শিক্ষার্থীর আন্দোলনে এইচএসসিতে ফি কমলো আড়াই হাজার টাকা

বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় এইচএসসি পরীক্ষার ফরম পূরনে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ করায় আড়াই হাজার টাকা কমলো হয়েছে। বুধবার বিকেলে এ  ফি কমিয়ে দিয়েছেন অধ্যক্ষ আবদুস সামাদ।

 
জানা যায়, উপজেলার আব্দুল গণি মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার ফরম পূরনের অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে মঙ্গলবার কলেজ এলাকায় বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। ফরম পূরনের নামে অধ্যক্ষ আব্দুস সামাদ পরীক্ষার্থীর নিকট থেকে বিজ্ঞান বিভাগের জন্য চার হাজার ৮৯০ টাকা ও মানবিক বিভাগের জন্য চার হাজার ৬৯০ টাকা আদায়ের জন্য নোটিশ দেন। এই বিষয়ে সোমবার পরীক্ষার্থী ও অভিভাবকরা অধ্যক্ষের কাছে অনুরোধ করেন। কিন্তু অধ্যক্ষ প্রথমে তাদের কথার কোন কর্ণপাত না করে নোটিশকৃত টাকায় ফরম পূরনের নির্দেশ দেন। ফলে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন।

 
ফি কমানোর দাবি নিয়ে পূনরায় বুধবার বিকেলে অধ্যকের নিকট শিক্ষার্থীরা গেলে তা কমিয়ে মানবিক বিভাগের জন্য তিন হাজার ১০০ টাকা ও বিজ্ঞান বিভাগের জন্য তিন হাজার ৩০০ টাকা নির্ধারণ করে দিয়েছেন।

 

কিন্তু রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ২০১৭ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য মানবিক বিভাগের জন্য দুই হাজার ২৭০ টাকা ও বিজ্ঞাণ বিভাগের জন্য দুই হাজার ৩৭০ টাকা নির্ধারণ করে দিয়েছেন। কলেজ কর্তৃপক্ষ অমান্য করে বিজ্ঞান বিভাগের জন্য চার হাজার ৮৯০ টাকা ও মানবিক বিভাগের জন্য চার হাজার ৬৯০ টাকা আদায়ের জন্য নোটিশ দেন।

 
শিক্ষার্থী মেহেদী হাসান, সুমন আহম্মেদ, জীবন আহম্মেদ, মিঠু হোসেন, ইমন হোসেন, মিল্টন হোসেন, রাবিয়া বসরি, আলপনা খাতুন বলেন, পূনরায় আমরা ফরম পূরনের টাকা কম নেয়ার জন্য অধ্যক্ষের রুমে গেলে পিয়ন দিয়ে কলেজ থেকে বের করে দেন। তবে অধ্যক্ষ পরে ফি কমিয়ে ফরম পুরনের অনুমতি দিয়েছেন।

 
অধ্যক্ষ আব্দুস সামাদ বলেন, শিক্ষার্থীদের কাছে থেকে মাসিক বেতন, সেশান ফি, ফরম পূরন, ক্রীড়া ফি, বিদ্যুৎ ফি, পাঠাগার ফি নির্ধারন করে নিয়োমের মধ্যে নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে ফি কমানো হয়েছে।

স/অ