বাঘা প্রতিনিধি:
‘জল আছে যেখানে মাছ চাষ সেখানে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ উপলক্ষে বাঘা উপজেলা মৎস্য অফিস কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আমিরুল ইসলাম মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ১০ টায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
স্থানীয় সাংবাদিকদের নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মৎস্য কর্মকর্তা সপ্তাহ ব্যাপি বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়ে বলেন, মৎস্য উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে প্রসাশন, গনমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকল মহলের সহযোগীতা কামনা করেন।
এ সময় বাঘা প্রেসক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা শাখার সকল সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
স/শ









