বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় আনন্দ মিছিল থেকে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদল সহসভাপতি সোহেল রহমান ও বাঘা শ্রমীক দলের সাধারণ সম্পাদক সোহেল রানাকে আটক করেছে পুলিশ।
জানা যায়, ১৩ অক্টোবর রাজশাহী জেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রহমানকে জেলা ছাত্রদলের সহসভাপতি নির্বাচিত করা হয়। এই উপলক্ষে আজ শনিবার সকাল ১১টায় উপজেলা ছাত্রদলের আয়োজনে বাঘা শাহদৌলা ডিগ্রী কলেজ মাঠ থেকে একটি আনন্দ মিছিল বের করে। এই মিছিল থেকে তাদের দুইজনকে আটক করে পুলিশ।
বাঘা থানার অফিসার ইনচার্জ আলী মাহমুদ বলেন, কোন অনুমতি ছাড়াই তারা মিছিল বের করলে দুইজনকে আটক করা হয়েছে।

স/অ










