সদ্য প্রকাশিত
রাজশাহী

বাঘায় মাদকাসক্ত স্বামীকে পুলিশে দিলেন স্ত্রী

নিউজ ডেস্ক১৮ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাঘায় মাদকাসক্ত স্বামীকে পুলিশে দিলেন স্ত্রী

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় মাদকাসক্ত স্বামীকে পুলিশে দিলেন স্ত্রী। উপজেলার পাকুড়িয়া গ্রামের মিঠন হোসেন দীর্ঘদিন থেকে মাদকাসক্ত হয়ে পড়েছিল। কোন উপায় না পেয়ে মিঠনের স্ত্রী উজালা বেগম ও তার পরিবার রোববার পুলিশের হাতে তুলে দেন।

 

উজালা বেগম বলেন, আমার স্বামী দীর্ঘদিন থেকে ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা সেবন করে প্রতিনিয়ত বাড়িতে গালিগালাজ করত। অসহ্য হয়ে অবশেষে পুলিশে হাতে তুলে দেওয়া হয়েছে।

 

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, মিঠনকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। তাকে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
স/শ