বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় বুদ্ধিজিবী দিবস পালিত হয়েছে। বুধবার বিকেলে বাঘা শাহদৌলা ডিগ্রী কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আজিজুল আলম, বাঘা পৌর মেয়র আক্কাছ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল খালেক, আওয়ামীলগ নেতা নসিম উদ্দিন, আবু বাক্কার সিদ্দিক, ইউনিয়ন চেয়ারম্যান আজিযুল আযম, রফিকুল ইসলাম, শফিকুর রহমান শফিক।

এছাড়াও উপজেলা, পৌরসভা, ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
স/অ










