সদ্য প্রকাশিত
রাজশাহী

বাঘায় বিজয় দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক১৬ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
বাঘায় বিজয় দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। শুক্রবার সকাল ৮টায় প্রথমে উপজেলার আড়ানী মনোমোহীনি উচ্চবিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি দলীয় নেতা-কর্মীদের নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম, বাঘা থানার অফিসার ইনচার্জ আলী মাহমুদ, আড়ানী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশরাফ আলী, মহিলা কলেজের অধ্যক্ষ শাহাবাজ আলী, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস, আড়ানী পৌর আওয়ামীলীগের সভাপতি শহীদুজ্জামান শাহীদ, সাধারণ সম্পাদক আবদুল মতিন মতি, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান নিপন, পৌর যুবলীগের সভাপতি কামরুল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক আবদুল হাকিম টুটুল, ছাত্রলীগ সভাপতি রিবন আহম্মেদ বাপ্পি, সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান নাইম প্রমুখ।

2587-copy
পরে সকাল সাড়ে ৮টায় বাঘা উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বাঘা পৌর মেয়র, আড়ানী পৌর মেয়র, থানা অফিসার ইনচার্জ, প্রেস ক্লাব, বিজয় দিবস উদযাপন পরিষদ, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদসহ রাজনৈতিক দল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ী, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, এনজিও।

 

বিকেলে বাঘা হাইস্কুল মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সন্ধ্যায় একই মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

স/শ