সদ্য প্রকাশিত
রাজশাহী

বাঘায় আবুল কাশেম ট্রাস্টের শিক্ষা বৃত্তি প্রদান

নিউজ ডেস্ক২৩ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
বাঘায় আবুল কাশেম ট্রাস্টের শিক্ষা বৃত্তি প্রদান

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় আবুল কাশেম ট্রাস্টের শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজ, ইসলামি একাডেমি স্কুল এ্যান্ড কলেজ, বাঘা মহিলা বানিজ্যিক কলেজ, ব্লু-বার্ড  প্রিপারেটরী  স্কুলে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

পরীক্ষায় অংশ গ্রহণ করেন আট শতাধিক শিক্ষার্থী। এরমধ্যে পরীক্ষায় উত্তীর্ণ ৬০ জনকে বৃত্তি সনদ ও নগদ টাকা প্রদান করা হয়।
সকাল ১১ টায় মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজ মাঠে বাঘা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক নুরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার হামিদুল ইসলামের সহধর্মিনী তাহামিনা খন্দকার।

 

শিক্ষক আরিফুল ইসলাম বাবুর পরিচালনায় বক্তব্য রাখেন স্বাস্থ্য কেন্দ্রের টিএইসএ ডাক্তার সিরাজুল ইসলাম, মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের অবসারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হাসান ঝুন্টু, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইয়াকুব আলী, বাঘা মহিলা মহিলা বানিজ্যিক কলেজের অধ্যক্ষ বাবুল ইসলাম, ব্লু-বার্ড প্রিপারেটরী স্কুলের নির্বাহী পরিচালক সোলাইমান হোসেন, বাঘা প্রেসক্লাব সভাপতি আব্দুল লতিফ মিয়া,  ইসলামি একাডেমির শিক্ষক আব্দুর রাজ্জাক।
আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রথম স্থান অধিকারি  আব্দুল্লা হেল কাফিকে ৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারি মিসকাতুল পারভিনকে ৩ হাজার টাকা ও তৃতীয় স্থান অধিকারি হাসানাত হোসেনকে ২ হাজার টাকা এবং ৫৭ জনকে এক হাজার টাকাসহ প্রত্যেককে একটি করে সদনপত্র প্রদান করা হয়।

 

এই বৃত্তিতে অংশ নেয়া শিক্ষার্থীরা বাঘা, চারঘাট উপজেলাসহ নাটোর, পাবনা, সিরাজগঞ্জ রাজশাহী সদর, এর পিএসসি সমাপনি পরীক্ষায় অংশ গ্রহণকারীরা পরীক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষা দেয়।

 

সার্বিক দায়িত্বে ছিলেন ব্লু-বার্ড প্রিপারেটরী স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ কুমার, নিপা খাতুন, সুজন মাহামুদ, রফিকুল ইসলাম ও সোহেল রানা ও কাশেম ট্রাস্টের ট্রেজারার নুরুজ্জামান।

স/অ