রাজশাহী

বাঘায় ৭১৯ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Silk City২২ আগস্ট ২০২৪১ মিনিট পড়া

বাঘা প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় ৭১৯ বোতল ফেন্সিডিলসহ মুনতাজ মন্ডল নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২১ আগষ্ট) রাতে উপজেলার খানপুর থেকে তাকে গ্রেপ্তার করে রাজশাহী র‌্যাব-৫।

মুনতাজ মন্ডল খানপুর গ্রামের চাঁন মন্ডলের ছেলে। এ সময় তার কাছে থেকে ৭১৯ বোতল ফেন্সিডিলসহ ১টি মোবাইল, ১টি সীম জব্দ করা হয়।

মুনতাজ মন্ডল এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী। সে পেশায় কৃষি কাজ করলেও নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত থেকে ফেন্সিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে থাকে বলে সিপিএসসি, র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।