রাজশাহীর খবর

বাঘায় প্রতিমন্ত্রী শাহরিয়ারের গাড়ী আটকে দিলেন জনতা

নিউজ ডেস্ক৬ জানুয়ারি ২০২৪১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী-৬ আসনের চারঘাট-বাঘা আসনের প্রার্থী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের গাড়ী আটকে দিয়েছেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। ঘটনাটি ঘটে শনিবার রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে বাঘা পৌর এলাকার চকছাতারি গ্রামে। পরে শাহরিয়ার গাড়ি নিয়ে সেখান থেকে সটকে পড়েন।

এ আসনের স্বতন্ত্র প্রার্থী রায়হানুল হক রায়হানের এজেন্ট মেরাজ উদ্দিন বলেন, ‘রাতে গাড়ী নিয়ে বের হন শাহরিয়ার আলম। তিনি বিভিন্ন এলাকায় এলাকায় গিয়ে প্রচারণা চালাতে থাকেন। এসময় বিষয়টি জানতে পেরে বাঘার পৌর এলাকায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা তার গাড়ি আটকিয়ে দেন। এসময় স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের সঙ্গে কথাকাটাকাটিও হয়। পরে শাহরিয়ার ঘটনাস্থল থেকে সটকে পড়েন।

এ ঘটনার পরে ওই ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে। প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও তার ফেসবুকে ভিডিওটি শেয়ার করেন।

ট্যাগ: