সদ্য প্রকাশিত
নাটোর

বাগাতিপাড়া থানার শ্রেষ্ঠ এস আই ওসমান ও গ্রাম পুলিশ মোক্তার

নিউজ ডেস্ক৪ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
বাগাতিপাড়া থানার শ্রেষ্ঠ এস আই ওসমান ও গ্রাম পুলিশ মোক্তার

বাগাতিপাড়া প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়া মডেল থানার শ্রেষ্ঠ এসআই হিসেবে ওসমান এবং গ্রাম পুলিশ হিসেবে দফাদার মোক্তার হোসেন নির্বাচিত হয়েছে।

 

গত দুই মাসের কর্মদক্ষতায় এসআই এবং তিন মাসের দক্ষতায় গ্রাম পুলিশকে এ সম্মাননা দেওয়া হয়।

 

এ উপলক্ষ্যে থানায় আয়োজিত অনুষ্ঠানে অফিসার ইনচার্জ মনিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন কৃষকলীগ সভাপতি মেহেদী হাসান দোলন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মাহাতাব উদ্দিন, সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম মাসুম, এস আই আচানুল হক কবীর, সাংবাদিক আঃ মজিদ, গ্রাম পুলিশ আওয়াল, আতাহার, আক্কাস প্রমুখ।

স/অ