বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় ৬৬টি নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেল ৫ টায় একডালা বাজারে পুরাতন ইউপি ভবন চত্ত্বরে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ এ্যাডভোকেট আবুল কালাম প্রধান অতিথি থেকে এ উদ্বোধন করেন।
ফলে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতায় উপজেলার সলইপাড়া, তকিনগর, চকতকিনগর ও গালিমপুর এলাকার এসব পরিবার পেলো বিদ্যুতের আলো।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাবেক এলাকা পরিচালক মেহেদী হাসান দোলনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন, সাধারন সম্পাদক সেকেন্দার রহমান, এলাকা পরিচালক নিজাম উদ্দিন, জুনিয়র প্রকৌশলী আতাউর রহমান প্রমুখ।
স/অ










