বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় লক্ষণহাটী মোড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদ নিজ হাতে শীতার্ত দুস্থদের মাঝে কম্বল বিলি করেন।
বিতরণকালে তার সঙ্গে ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা খানম, উপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মাসুম প্রমুখ।
উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, চলতি শীত মৌসুমে বরাদ্দ পাওয়া মোট এক হাজার ৫শ কম্বল শীতার্তদের মাঝে বিলি করা হচ্ছে।
স/আ











