বাগাতিপাড়া প্রতিনিধি:
দেশব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০১৬ শুরু উপলক্ষ্যে নাটোরের বাগাতিপাড়ায় জনসচেতনতামুলক প্রচারনা চালিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস ইউনিট।
উপজেলার দয়ারামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্যোগে বিভিন্ন বাজারে তাদের গাড়ি নিয়ে মাইকিংয়ের মাধ্যমে এ প্রচারনা চালানো এবং স্টিকার ও লিফলেট বিলি করা হয়।

সাব অফিসার নূর মোহাম্মদ বলেন, জনসাধারনের জান-মালের ক্ষয়ক্ষতি কমানো এবং আগুন, ভূমিকম্প ও দূর্যোগ মোকাবেলায় দেশকে এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে এ প্রচারনা চালানো হয়।
স/অ










