সদ্য প্রকাশিত
নাটোর

বাগাতিপাড়ায় দুই মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক২ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
বাগাতিপাড়ায় দুই মাদক ব্যবসায়ী আটক

বাগাতিপাড়া সংবাদদাতা:
নাটোরের বাগাতিপাড়ায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

 

থানা সুত্রে জানা যায়, রোববার সন্ধ্যা সাড়ে ছয়টা দিকে তমালতলার বাঘা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো কাজিরচক মালঞ্চির মৃত কামালের ছেলে বারিক (৩৫) ও নূরপুর মালঞ্চি গ্রামের ঠান্টুর ছেলে সবুজ (২৭) কে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা আড়াইশ গ্রাম গাঁজা ও সরঞ্জামাদী জব্দ করা হয়।

 

বাগাতিপাড়া থানার ওসি  মনিরুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আটককৃতদের নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স/শ