সদ্য প্রকাশিত
নাটোর

বাগাতিপাড়ায় তিন বেকারীতে র‌্যাবের অভিযান জরিমানা

নিউজ ডেস্ক১৯ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাগাতিপাড়ায় তিন বেকারীতে র‌্যাবের অভিযান জরিমানা

বাগাতিপাড়া প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়ায় তিন বেকারীতে র‌্যাবের অভিযানে দেড় লক্ষাধিক টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদের আদালত এ দণ্ডাদেশ দেন।

র‌্যাব ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার নুরপুর মালঞ্চি এলাকায় র‌্যাব-৫ এর মেজর এম এ আশরাফুল এর নেতৃত্বে সোমবার সকাল সাড়ে ৯ টায় এক অভিযান চালায়। প্রায় দুই ঘন্টা ব্যাপী চলা এ অভিযানে অনুমোদনহীন, অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটিসহ বিভিন্ন খাদ্য দ্রব্য তৈরির অভিযোগে ভাই ভাই বেকারীকে ৫০ হাজার, বিপ্লব বেকারীকে ৬০ হাজার এবং আব্দুল আলীমের বেকারীকে ৫০ হাজার টাকা দ- দেন আদালত।

এসময় তিন বেকারীতে প্রায় ৮মণ বিস্কুটসহ বিভিন্ন বেকারী সামগ্রী জব্দের পর ধ্বংস করা হয়।

 

স/আ