বাগাতিপাড়া সংবাদদাতা:
নাটোরের বাগাতিপাড়ায় প্রকাশ্যে দিবালোকে অস্ত্র ঠেকিয়ে এক কলেজ শিক্ষকের মোটর সাইকেল ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। সোমবার দুপুর দেড়টার দিকে বাগাতিপাড়া-দিঘা গ্রামীন সড়কের ধাপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ছিনতাইয়ের শিকার শিক্ষকের পরিবার সুত্রে জানা যায়, বাঘা উপজেলার দিঘা কলেজের ভুগোল বিভাগের শিক্ষক সাইদুর রহমান কলেজ থেকে মোটর সাইকেলে বাগাতিপাড়ার চিথলিয়া নিজ গ্রামে ফিরছিলেন। পথে ধাপাড় এলাকায় তিন যুবক অস্ত্র ঠেকিয়ে তার পথরোধ করে এবং ওই শিক্ষককে মারপিট করে মোটরসাইকেল নিয়ে চলে যায়। এ সময় তারা তার কাছে থাকা মোবাইল ফোনও ছিনিয়ে নেয়।

বাগাতিপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় কোন অভিযোগ হয়নি।
স/শ










