বাগমারা প্রতিনিধি:
বাগমারা উপজেলা পরিষদের মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদে মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা পরিষদের প্রধান উপদেষ্টা হিসাবে বক্তব্য রাখেন বাগমারার সংসদ সদস্য ইঞ্জি: এনামুল হক।

উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টুর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তারের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভুমি) আলমগীর হোসেন, উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সেলিম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রুবল, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার সহ ইউপি চেয়ারম্যান আয়েন উদ্দিন, আলমগীর হোসেন সরকার, আনোয়ার হোসেন, আসলাম আলী আসকান, বিজন কুমার সরকার, আব্দুল জব্বার মন্ডল, মকবুল হোসেন মৃধা ও মনিরুজ্জামান রঞ্জু প্রমূখ।
স/অ










