বাগমারা প্রতিনিধি:
বাগমারায় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে রোববার সকালে উপজেলার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতার বই এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে ।
- রবিবার সকালে উপজেলা মিলানায়তনে নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তারের সভাপতিত্বে বই ও চেক বিতরণ অনুষ্ঠানে মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবিনা ইয়াসমিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাহার আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা লাইজু রাজ্জাক ।

চলতি বছরে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বাগমারায় সাত শত ৯১ জনকে বয়স্ক ভাতা, চার শত ১৬ জনকে বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা এবং পাঁচ শত ৫৬ জনকে অসচ্ছল প্রতিবন্ধী ভাতার বই প্রদান করা হয়। এছাড়া প্রাথমিক হতে উচ্চতর শ্রেণী পর্যন্ত একশত ২৪ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয় ।









