বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার ৮ নং কাচারি কোয়ালীপাড়া ইউনিয়নের মোহনপুর গ্রামে বিদ্যুৎ পেল ১৫২ পরিবার। দেশ স্বাধীনের পর বুধবার বিদ্যুৎ উদ্বোধনের মধ্যে দিয়ে গ্রামবাসী পেল সম্ভাবনার আলো।
জাতিকে উন্নয়নের পথে এগিয়ে নিতে বিদ্যুতের বিকল্প নেই। ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রধান মাধ্যম হচ্ছে বিদ্যুৎ। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ শ্লোগানকে সামনে রেখে সারাদেশে চলতে বিদ্যুতের গতিতে বিদ্যুতায়ন।
উপজেলার কাচারি কোয়ালীপাড়া ইউনিয়নের মোহনপুর মাদ্রাসা মাঠে অত্র গ্রামের ১৫২ টি পরিবারের মধ্যে বিদ্যুতায়নের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কাচারি কোয়ালীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আয়েন উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন বাগমারার সংসদ সদস্য ইঞ্জিঃ এনামুল হক।
উপজেলা কৃষকলীগের সভাপতি প্রভাষক এমদাদুল হক এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার,বাগমারা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ফসিউল হক জাহাঙ্গীর,সহকারী জেনারেল ম্যানেজার ফারুক হোসেন,উপজেলা যুবলীগের সভাপতি আল-মামুন,সাবেক সার্জেন্ট আব্দুল হান্নান প্রমুখ।
উপজেলা জোনাল অফিস সূত্রে জানা গেছে, কাচারি কোয়ালীপাড়া গ্রামে ২.৩৯ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ করতে ব্যয় হয়েছে ৩৩ লক্ষ টাকা। আরো জানাগেছে এখন পর্যন্ত উপজেলায় ১২ শত ৫০ কিলোমিটার বিদ্যুৎ লাইনে সংযোগ দেয়া হয়েছে।
স/শ










