বাগমারা প্রতিনিধি:
অবশেষে চারদিন পর বাগমারা থানার পুলিশ অভিযান চালিয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ফেইসবুকে কটুক্তি করে স্ট্যাটাস দেয়া মামলার আসামী আব্দুর রাজ্জাক(৩৬) কে গ্রেফতার করেছে। শনিবার রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে পুলিশ উপজেলার নরদাশ ইউনিয়নের মাধনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাককে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫ ডিসেম্বর উপজেলার নরদাশ ইউনিয়নের মাধনগর গ্রামের জনৈক আব্দুর রাজ্জাক নামের এক যুবক প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ফেইসবুকে কুটুক্তি করে স্ট্যাটাস দেয়। বিষয়টি জানার পর পরই ওই এলাকার ওয়ার্ড আ’লীগের সভাপতি আজিবর রহমান সবুর বাদী হয়ে আব্দুর রাজ্জাক কে আসামী কের তথ্য প্রযুক্তি আইনে বাগমারা থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ফেইসবুকের আইডি থেকে কটুক্তি করা স্ট্যাটাসটি সংগ্রহ করেন এবং আসামী আব্দুর রাজ্জাক কে গ্রেফতারের জন্য তৎপর হয়ে উঠে। আব্দুর রাজ্জাক পুলিশী অভিযান টের পেয়ে পালিয়ে যায়।
গত শুক্রবার গভীর রাতে আব্দুর র্জ্জাাক তার মাধনগর গ্রামের বাড়ীতে আসছে এমন খবরের ভিত্তিতে বাগমারা থানার পুলিশ রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে বাগমারা থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান আসাদ আসামী আব্দুর রাজ্জাককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ঘটনার পর থেকেই পুলিশ তাকে গ্রেফতারে মাঠে নামে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবারে গভীর রাতে অভিযান চালিয়ে আসামী আব্দুর রাজ্জাক কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। শনিবার গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে ওসি (তদন্ত) আসাদুজ্জামান আসাদ জানান।
স/শ










